Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২৭, ২০২৬

ফিনিক্সের ডায়েরি-২ : অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম

ফিনিক্সের ডায়েরি-২

ফিনিক্সের ডায়েরি-২

বাংলাদেশের রক সঙ্গীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী ব্যান্ড অর্থহীন তাদের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি-২ নিয়ে ফিরছে আরও অন্ধকার, আরও গভীর বার্তা নিয়ে। বিশ্বজুড়ে শ্রোতাদের জন্য অ্যালবামটির মুক্তির ঘোষণা এসেছে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক প্রেস ইভেন্টে।

ফিনিক্সের ডায়েরি-২

এই অ্যালবামটি অর্থহীনের আগের সফল প্রজেক্ট ফিনিক্সের ডায়েরি ১-এর সরাসরি সিক্যুয়েল। প্রথম অ্যালবামটি বাংলা নিউ রক ঘরানার পথিকৃৎ হিসেবে স্পটিফাইয়ের স্বীকৃতি পেয়েছিল। তবে এবার ব্যান্ডটি বলছে ফিনিক্সের ডায়েরি-২ ,  শুধু ধারাবাহিকতা নয় বরং এটি এক আবেগঘন প্রতিশোধের গল্প যেখানে নায়কের পুনর্জন্মের আশার প্রতীক ধ্বংসের প্রতিমূর্তিতে রূপ নেয়।নতুন এই অ্যালবামে প্রতিশোধ, ক্ষোভ ও আত্মসংঘর্ষের থিম স্পষ্ট। অর্থহীনের মতে, এটি তাদের সবচেয়ে অন্ধকার এবং সঙ্গীতগতভাবে সমৃদ্ধ কাজ হতে চলেছে।

১৭ অক্টোবর ২০২৫ তারিখে অ্যালবামটি মুক্তি পাবে ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল ও কোবাজ সহ সব বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এর আগে, ১০ অক্টোবর অর্থহীন আয়োজন করতে যাচ্ছে একটি এক্সক্লুসিভ “সিক্রেট লিসেনিং পার্টি, যেখানে ব্যান্ডটির নিবেদিত ভক্ত গোষ্ঠী ‘অদ্ভুত’-এর সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এরই মধ্যে অ্যালবামের একটি গান, ‘উন্মাদ’, প্রকাশিত হয়েছে অর্থহীনের ইউটিউব চ্যানেলে গত ২ অক্টোবর।ব্যান্ডটি তাদের অ্যালবাম ও প্রচার কার্যক্রমে মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ, শেল, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড, গেট সেট রক এবং ভার্স ইমেজিনের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেছে। এছাড়াও হেভি মেটাল টি-শার্ট, মিউজিক ক্যাসেল, এসপি রিদম, স্কাইফল, টিউন অ্যান্ড বাইট মিউজিক ক্যাফে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড এবং কুল এক্সপোজার-এর অবদানের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অ্যালবামটিতে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণও চমক হিসেবে থাকছে। গ্র্যামি নমিনেটেড গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোনে মাইক স্টার্ন ও পল সায়মন খ্যাত বব ফ্র্যাঙ্কেসচিনি, বেইসে স্নুপ ডগ ও স্টিভি ওয়ান্ডারের সহকর্মী বাবি লুইস এবং অর্থহীনের প্রতিষ্ঠাতা বেইসবাবা সুমনের পুত্র আহনাফের কোলাবোরেশন গানগুলোকে দিয়েছে বিশেষ মাত্রা । প্রয়াত সঙ্গীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলের স্মৃতির প্রতি এই অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতা অনীক দত্তের রহস্যজনক মৃত্যু

টালিউডে শোক টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত নির্মাতা অনীক দত্ত আর নেই। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন…

বনলতা সেন ও রইদ – জনতার মনস্তত্ত্বে ফিরছে শিল্প ও দর্শনভাবনা

যুগসন্ধিক্ষণের সিনেমা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একেবারেই কম কিংবা ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমার ইতিহাসে…

গিটার হাতে বিপ্লবী শাকিব, আলোচনায় ‘রকস্টার’ পোস্টার

নতুন লুকে শাকিব খান এবারের ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার।…
0
Share