Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

১০ বছরের জন্য পাসপোর্ট নবায়নের অনুমতি পেলেন শাইনি আহুজা

শাইনি আহুজা

৮ আগস্ট উচ্চ আদালত থেকে পাসপোর্ট রিনিউয়ালের অনুমতি দেওয়া হয় অভিনেতাকে। ২০১১ সালে দায়ের করা ধর্ষণ মামলায় জামিনে মুক্ত থাকা অভিনেতার আবেদনের প্রেক্ষিতেই উচ্চ আদালত এই সিদ্ধান্তটি নেয়।

এর আগে অভিনেতাকে শুধু এক বছরের জন্যই পাসপোর্ট রিনিউয়ালের অনুমতি দেওয়া হয়েছিল।  অনেক দেশেই ছয় মাসের বেশি পাসপোর্টের  ভ্যালিডিটি না থাকলে ভারতীয় নাগরিকদের থাকার অনুমতি দেওয়া হয় না। আর তাই  নিজের পাসপোর্ট নবায়নের সময়সীমা বাড়ানোর জন্য উচ্চ আদালতে আবেদন করেন শাইনি।

 জাস্টিস অমিত বোরকারের দ্বারা গঠিত সিঙ্গেল বেঞ্চের শুনানিতে বলা হয়, ২০১১ সালে জামিনের সময় অভিনেতার উপর যে শর্তগুলো আরোপ করা হয়েছিল, তা যথাযথভাবেই পালন করেছেন শাইনি। জামিনের পর থেকে ছয়বারের মত শাইনির পাসপোর্ট নবায়ন হয়েছে, তাই দেশ ছেড়ে পালানোর কোন সম্ভবনা নাকচ করে দেওয়া হয়েছে উচ্চ আদালতের  তরফ থেকে।শুনানিতে আরও বলা হয়, যদি অভিনেতা  পাসপোর্ট অথরিটির  কিছু শর্ত পূরণ করতে পারেন, তবেই   পরবর্তী ১০ বছরের জন্য তার পাসপোর্ট নবায়ন করা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে অভিনেতার গৃহকর্মী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ২০১১ সালে মামলাটিতে দোষী প্রমাণিত হলে ‘গ্যাংস্টার’খ্যাত নায়ককে শাস্তি হিসেবে  ৭ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। ২০১১ সালের ২৭ এপ্রিল নায়ককে  জামিন দেওয়া হলেও তার  বিদেশ যাত্রার উপর  নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে নিষেধাজ্ঞাটি শিথিলও করা হয়। অভিনেতার আপিলের প্রেক্ষিতে ধর্ষণ মামলাটির শুনানি এখনও বাকি রয়েছে বলে জানা গেছে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা
0
Share