Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

হাসপাতালে ভর্তি ভিক্টর ব্যানার্জি

বর্ষীয়ান টালিউড অভিনেতা ভিক্টর ব্যানার্জি । ছবি: আনন্দবাজার

মাইল্ড হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান টালিউড অভিনেতা ভিক্টর ব্যানার্জি। এখন অবশ্য বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ভারতীয় গনমাধ্যম আনন্দবাজারের খবরে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে ভিক্টরকে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।

এর আগে দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। দ্বিতীয়বার করোনার দোসর ছিল ডেঙ্গু। সেই সময় ১০৩ জ্বর ছিল তার। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গুর কথা জানা যায়।

প্রসঙ্গত, সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করেছেন ভিক্টর ব্যানার্জি। ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘মহাপৃথিবী’র মতো একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে তেমনভাবে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না অভিনেতাকে। সর্বশেষ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ চলচ্চিত্রে তাকে দেখে মুগ্ধ হন দর্শকরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share