Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

হাসপাতালে ভর্তি পরীমণি

চিত্রনায়িকা পরীমণি | ছবি: ফেসবুক

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি বেশ কিছু দিন ধরেই মাথা ঘোরা বা ভার্টিগোর সমস্যায় ভুগছিলেন। এবার সেই চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এই চিত্রনায়িকা।

৭ আগস্ট, বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্থিরচিত্র শেয়ার করেন পরী। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেল আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল!’
ছবিতে চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সেলফি নিতে দেখা গেছে অভিনেত্রীকে।

অনেকেই জানেন না, ভার্টিগোর সমস্যায় আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি হতে থাকে। পরীর এই অসুস্থতার খবর শুনে ভক্তরাও তার সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে। এছাড়াও বাংলাদেশে ‘রঙিলা কিতাব’র শুটিং শেষ করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share