Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

হাসপাতালে ভর্তি অর্জুন কাপুর

হাসপাতালের বেডে অর্জুন কাপুর | ছবি: ইনস্টাগ্রাম

বলিউড পাড়ায় জোর গুঞ্জন চলছে বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিচ্ছেদের। আর এসবের মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা অর্জুন।

৭ জুন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাতে স্যালাইন নল লাগানো একটি ছবি পোস্ট করেন অভিনেতা। তবে ছবিতে বেশ হাসি-খুশিই দেখা গেছে অর্জুন কাপুরকে যা দেখে তার ভক্তদের কপালে পড়েছে গভীর  চিন্তার ভাঁজ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে, নিজের শরীরে সরাসরি ভিটামিন ও মিনারেলস-এর বৃদ্ধির জন্য অস্ট্রিয়ার এক মেডিকেল হেলথ রিসোর্টে ভিটামিন থেরাপি নিচ্ছেন অভিনেতা।

চিকিৎসকদের মতে শরীরে ভিটামিন ও মিনারেলস-এর ঘাটতি থাকলে এই থেরাপির প্রয়োজন হয় রোগীর। নেটিজেনদের অনেকের ধারণা মালাইকার সাথে বিচ্ছেদের কারণে নিজের যত্ন নিচ্ছিলেন না অর্জুন ফলে এমন সমস্যায় পড়তে হয়েছে তাকে।

উল্লেখ্য, অফিশিয়ালি কোনো ঘোষণা দিলেও অর্জুন-মালাইকা জুটি এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন আলাদা হয়েছেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা

নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তৈরি হয়েছে বিশেষ অ্যানথেম ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন…
নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরের বাজিমাত   

লোকশিল্পী বিঠাবাইয়ের বায়োফিল্ম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা…
কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা
0
Share