Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

হাসপাতালে ভর্তি অর্চনা পুরণ সিং

অভিনেত্রী অর্চনা পুরণ সিং | ছবি: ইনস্টাগ্রাম

৩০ জানুয়ারি মুম্বাইয়ের বিরারে শুটিং চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছেন অভিনেত্রী অর্চনা পুরণ সিং। বর্তমানে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।  

হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অর্চনার কব্জিতে ফ্র্যাকচার হয়েছে। সেখানে অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। অর্চনার স্বামী প্রমিত শেঠি গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্র্যাকচারের কারণে অর্চনার কব্জিতে একটি তার ঢোকাতে হয়েছে চিকিৎসকদের।

এদিকে হাসপাতালের বেডে শুয়ে সোশ্যাল মিডিয়ায়ীক্টি ভিডি শেয়ার করেছেন অভিনেত্রী অর্চনা নিজে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অর্চনা লিখেছেন যে, যা হয়, তা ভালোর জন্যই হয়…আমি এটা বিশ্বাস করার চেষ্টা করছি। বরাবরের মতো ইতিবাচক থাকার চেষ্টা করছি।

একই ভ্লগে অর্চনা নিজের সার্জারির বিষয়টাও তুলে ধরেছেন। পড়ে যাওয়ার জেরে অভিনেত্রীর ঠোঁটের কাছে চোট লেগেছে। জায়গাটা ফুলেও গেছে। চোটের পরিমাণ নিয়ে অবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি।

যদিও এত সবকিছু সত্ত্বেও দৃঢ় সঙ্কল্প প্রদর্শন করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। অর্চনার কথায়, মাঝপথে শুটিং ছেড়ে যাওয়ার জন্য আমি রাজকুমার রাও-কে ফোন করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি আজ রাতেই ফিরছি। না হলে প্রোডাকশনকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা
0
Share