Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

সোহেল রানার নতুন রাজনৈতিক দল

সোহেল রানা । ছবি: গুগল

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।

৩ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে একটি বৈঠক। সেই বৈঠক শেষে সোহেল রানার সভাপতিত্বে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রাথমিকভাবে দলটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ (বিআইপি)। এ দলের লোগোতে শোভা পেয়েছে শান্তির প্রতীক পায়রা।

চলতি মাসের শেষে কিংবা নভেম্বরে ঘোষণা করা হবে দলটির ৫১ সদস্যের কমিটি।

সোহেল রানা । ছবি: গুগল

সোহেল রানার ঘনিষ্ট সূত্রে আরও জানা গেছে, নতুন দলের প্রতীক হিসেবে অনেকে ‘কবুতর’ লিখলেও এটা এখনো ঠিক নয়। প্রতীক নির্ধারণ হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। তাছাড়া প্রাথমিক যে নাম ঠিক করা হয়েছে, সেই নামেও আসতে পারে পরিবর্তন।

প্রসঙ্গত, ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত আছেন সোহেল রানা। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইকবাল হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে ২০০৯ সালে অভিনেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করেন। এ দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচনী উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন সোহেল রানা। তবে ২০২০ সালের অক্টোবরে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন তিনি। তারপর জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিতে দেখা গিয়েছিল তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share