Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সালমান খানের সঙ্গী এবার রাশমিকা!

সালমান খান ও রাশমিকা মান্দানা (বাম থেকে) । ছবি: ফেসবুক

২০২৫ সালে ভক্তদের ঈদ উপহার হিসেবে ‘সিকান্দার’ সিনেমা নিয়ে আসছেন বলিউডের ভাইজান সালমান খান। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত তিনি জুটি বাঁধতে যাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার সাথে।

সালমানের সাথে রাশমিকার অভিনয় করার খবরটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসন। প্রতিষ্ঠানটির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে ৯ মে ‘সিকান্দার’ সিনেমার নায়িকা হিসেবে রাশমিকার নাম ঘোষণা দিয়ে পোস্ট করা হয়েছে।

পোস্টটি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেন রাশমিকা। অভিনেত্রী তার ক্যাপশনে লেখেন, ‘অনেক দিন থেকেই পরবর্তী কাজের কথা অনেকেই জানতে চাচ্ছিলেন। আর এখানেই চমক! সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি।’

উল্লেখ্য যে, ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা’র তথ্যানুযায়ী, ২০২৫ সালে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘সিকান্দার’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

১৯২৯-২০২৬ সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন অভিনেত্রী…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share