Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সালমান খানের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার

বলিউড এর দুই সুপারস্টার অক্ষয় কুমার ও সালমান খানের বন্ধুত্ব বহু পুরনো। অভিনয় জগতে প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করতে গিয়ে একে অপরের সঙ্গে সুন্দর বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। অক্ষয় ও সালমন একসঙ্গে ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘জান-ই-মান’ সহ বেশকিছু হিট ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন। তবে সম্প্রতি তুমুল সমালোচনার মুখে পড়েছেন সালমান। কারণ টানা বেশ কয়েকটি সিনেমায় বক্স অফিস ব্যর্থতায় পড়েছেন এই অভিনেতা।

ভাইজানের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকান্দার’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে মঙ্গলবার দিল্লিতে নিজের আসন্ন ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’-এর একটি বিশেষ অনুষ্ঠানে অক্ষয়ের সঙ্গে কথা বলেছে HT সিটি। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময় বড় তারকা ছবি ভালো করছে না, সালমান এর ‘সিকান্দর’-নিয়ে এমনই আলোচনা হচ্ছে। উত্তরে  অক্ষয় বলেন, ‘দেখুন, এটা ভুল কথা। এমনটা হতে পারে না। টাইগার জিন্দা হয় এবং সবসময় থাকবে। সালমান এমন জাতের টাইগার যার জীবনে কখনোই মৃত্যু হয় না’।

সূত্র মতে, মুক্তির পর বক্স অফিসে ১৭ দিনের মাথায় মাত্র ২৫ লক্ষ রুপির ব্যবসা করেছে ‘সিকান্দার’।আর সব মিলিয়ে দেশিয় বক্স অফিসে সালমানের ছবির ব্যবসা দাঁড়িয়েছে মাত্র ১০৯ কোটি। ছবিটি মুক্তির পর প্রথম সপ্তাহে মোটামুটি সম্মানজনক ফল করেছিল। প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবির আয় ছিল ৯০ কোটি। আর এরপরই ধীরে ধীরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওলের ছবি ‘জাঠ’। সেটি আসার পর ‘সিকান্দার’-এর ব্যবসা আরও কমে গেছে। আবার এরই মধ্যে আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে আক্কির ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share