Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সালমানের স্বীকারোক্তি

সালমান খান | ছবি: মিন্ট

অবশেষে সালমান খান স্বীকার করলেন নিজের সীমাবদ্ধতা। অবশ্য সেটিকে সীমাবদ্ধতা বলা যায় কি না, সেটা নিয়েও প্রশ্ন হতে পারে।

কফি উইথ করনের এক এপিসোডে সালমান খান এসেছিলেন অতিথি হয়ে। তাও বেশ আগের ঘটনা। তখন তাকে প্রশ্ন করা হয়, শাহরুখ খান বা আমির খানতে নিয়ে কী বলতে চান। ভাইজান বলেন, শাহরুখ হলো রোমান্স কিং। আর আমির মানেই শতভাগ নিঁখুত কাজ।

এরপর রণবীর কাপুর এবং ইমরান হাশমির প্রসঙ্গ আসলে তিনি বলেন, তারা খুব মেধাবী। স্ক্রিপ্ট বাছাই থেকে শুরু করে অভিনয় পর্যন্ত তারা দারুণ।

সালমান স্পষ্টভাবেই বলেন, হাশমি বা রণবীরের সময় কাজ করা শুরু করলে তিনি হয়তো টিভি সিরিয়ালেও কাজ করার সুযোগ পেতেন না।

উল্লেখ্য, সালমান বর্তমান সময়ে কাজ করা কমিয়ে দিয়েছেন। রণবীর বা হাশমির পর চলে এসেছে আরও নতুন অনেক তারকা। বরং সালমান খবরের শিরোনাম হচ্ছেন সদ্য নিহত বাবা সিদ্দিকীর আততায়ীর হুমকির কারণে। ব্যবসায়ী ও বলিউডের বন্ধু বাবার আততায়ী হিসেবে দাবী করা বিষ্ণোই গ্যাং সালমান খানকেও হুমকির মুখে রেখেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share