Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শিবাজি পত্নী লুকে নজর কেড়েছেন রাশমিকা

রাশমিকা মান্দানা | ছবি: ইনস্টাগ্রাম

২১ জানুয়ারি প্রকাশ্যে এসেছে ‘ছাভা’ সিনেমার পোস্টার। আর সেখানে ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন দক্ষিণী রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার খবরে, মঙ্গলবার (২১ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ছাভা’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক। সেখানে তার মারাঠি রানি রূপে ধরা দিয়েছেন। এ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক।

সোশ্যাল মিডিয়া পোস্টে ম্যাডক ফিল্মসের শেয়ার করা পোস্টারে দেখা যায়, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রয়েছেন রাশমিকা। মাথায় ঘোমটা, কপালে বড় লাল টিপ, নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যশুবাই। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দাকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।’

লক্ষ্মণ উটেকরের পরিচালনাতে আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমা ‘ছাভা’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share