Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

রওনকের নতুন নাটক ‘সেলাই মেশিন’

‘সেলাই মেশিন’ নাটকের পোস্টার ও রওনক হাসান । ছবিঃ ফেসবুক

শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রওনক হাসানের নতুন নাটক। নাম- ‘সেলাই মেশিন’।

নাটকটি পরিচালনা করেছেন লোকপ্রিয় নির্মাতা জিয়াউদ্দিন আলম। গুণী এই নির্মাতার নাটকে হাস্যরসিকতার মাধ্যমে পৌঁছে দেওয়া হয় সামাজিক বার্তা। যার কারণে তার নির্মিত নাটকগুলো দর্শকদের হৃদয়ে সাড়া ফেলতে সক্ষম হয় খুব ভালভাবেই। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই অভিনয়শিল্পী রওনককে নিয়ে তিনি এবার উপহার দিতে যাচ্ছেন নতুন এই নাটক।

আলম জানান, “আমি সব সময়ই চেষ্টা করি দর্শককে ভিন্ন কিছু উপহার দিতে। এমন গল্প নিয়ে কাজ করতে যেন তা দর্শককে ভাবায়। সেদিক থেকে ‘সেলাই মেশিন’ নিয়ে আমি আশাবাদী। নাটকটি সবাইকে দায়িত্ববোধের জায়গা থেকে একটি মেসেজ দেবে।”

তাছাড়া নাটকে রওনকের অভিনয় নিয়েও প্রশংসা করেছেন এই নির্মাতা। আরও জানা গেছে, নাটকটিতে দেখা যাবে অভিনেত্রী জারা নূরকেও।

অবশেষে  ‘সেলাই মেশিন’ নাটক শীঘ্রই মুক্তি দেওয়ার আশ্বাস দেন আলম। লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে বলে জানা যায়। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share