Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

মেহজাবীনের পথেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা

মেহজাবীন চৌধুরী ও মুকাদ্দাস মালাইকা চৌধুরী (বাম থেকে) । ছবি: ফেসবুক

বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ অনুসরণ করে বিনোদনের দুনিয়ায় পা রাখলেন তার ছোট বোন মুকাদ্দাস মালাইকা চৌধুরী। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে দর্শকদের সামনে এসেছেন তিনি।

১৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপনটি। আদনান আল রাজীবের নির্দেশনায় একটি ক্রিমের এই বিজ্ঞাপনচিত্রেই মডেল হয়েছেন মালাইকা। এদিকে ক্যামেরার সামনে অভিষেক করেই দর্শকদের অবাক করেছেন তিনি। কেননা হঠাৎ দেখে যে কেউই তার সাথে মিলিয়ে ফেলতে পারেন মেহজাবীনকে। মূলত দুই বোনের চেহারার সাদৃশ্যতাই মিলিয়ে ফেলার মূল কারণ।

মুকাদ্দাস মালাইকা চৌধুরী । ছবি: ফেসবুক

উল্লেখ্য যে, মেহজাবীনরা চার ভাই-বোন। তাদের সবার ছোট মালাইকা। লেখাপড়ার পাশাপাশি মেহজাবীনের মতই মডেলিংয়ের প্রতি বেশ আগ্রহ ছিল তার।

ছোট বোন শোবিজ অঙ্গনে পা রাখায় অভিনন্দন জানিয়েছেন মেহজাবীন। লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট জেতার পর থেকেই মিডিয়ায় দাপটের সাথে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের প্রিয় মুখ তিনি। ফলে তার ছোট বোনের মিডিয়ায় অভিষেক হওয়া নিঃসন্দেহে তার ভক্ত ও অনুরাগীদের জন্য আনন্দের সংবাদ। বড় বোনের মতই ছোট বোনও সবার মন জয় করে পর্দায় নিয়মিত দেখা দিবেন বলে আশা করছেন অন্তর্জালের মেহজাবীন অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share