Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মা হচ্ছেন লাক্স তারকা ফারিয়া

১২ মে, বিশ্ব মা দিবসে নিজের মা হবার সুখবর দিলেন লাক্স তারকা ফারিয়া শাহরিন।

রবিবার (১২ মে) নিজের ফেসবুকে মা হওয়ার খবর জানিয়ে ফারিয়া লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’। এই পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তা।

গণমাধ্যমের সাথে আলাপে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত ফারিয়া জানিয়েছেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।’

ফারিয়া আরও যোগ করেন, ‘ফেসবুকে কোনো পোস্ট দেয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই। তাই ভেবে ছিলাম মা হবার খবরটি নিজের মধ্যেই রাখবো। কিন্তু বিশেষ এই দিনে, মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না।’

উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। সেখান থেকেই প্রথমে বিজ্ঞাপন এবং পড়ে কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে নজর কাড়েন সবার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share