Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ভক্তদের কাছে সালমান- ক্যাটের বিশেষ অনুরোধ

সালমান খান ও ক্যাটরিনা কাইফ । ছবি: সংগৃহীত

১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘টাইগার থ্রি’। আর মুক্তির ঠিক একদিন আগে ভক্ত- অনুরাগীদের সিনেমার ‘স্পয়লার্স’দেওয়া থেকে বিরত থাকতে বিশেষ বার্তা দিলেন বলিউডের ভাইজান।

১১ নভেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ভক্তদের উদ্দেশ্যে সালমান খান লেখেন, “‘টাইগার ৩’ প্রচুর ভালোবাসা দিয়ে তৈরি করেছি আমরা এবং আশা করছি যে আপনারা সিনেমাটি দেখেই স্পয়লার্স দেবেন না। স্পয়লার্স সিনেমা দেখার অভিজ্ঞতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আমরা বিশ্বাস করি আপনারা যেটা সঠিক সেটাই করবেন। আর আমরা আশা করছি ‘টাইগার ৩’ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দিওয়ালি উপহার হতে যাচ্ছে। আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সালমান খান ও ক্যাটরিনা কাইফের পোস্টের স্ক্রিন শট

একই বার্তা দেন ক্যাটরিনা কাইফ। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “‘টাইগার৩’ সিনেমার প্লট টুইস্ট ও সারপ্রাইজ গুলো এ সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলবে। তাই আপনাদের কাছে অনুরোধ,
সিনেমার কোনো দৃশ্য ফাঁস করবেন না। আমাদের ভালোবাসার শ্রম সুরক্ষিত রাখার ক্ষমতা আপনাদের হাতেই রয়েছে। যাতে এ সিনেমা দর্শকদের সেরা বিনোদন দিতে পারে। ধন্যবাদ ও শুভ দীপাবলি।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share