Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বলিউডে আমিরপুত্রের সঙ্গে জুটি হচ্ছেন সাই পল্লবী

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে চলেছেন। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে।

আরো বড় সুখবর হচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পাবে ৭ নভেম্বর। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন। ‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে।

এই ছবির মাধ্যমে আমির খান ও মনসুর খান দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’।

এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে। তবে বক্স অফিসে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি আমিরপুত্র।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share