Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

‘তুফান টু’ মুক্তির তারিখ জানালেন রায়হান রাফী

রায়হান রাফী ও শাকিব খান । ছবি: ফেসবুক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ঈদুল আজহায়। ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। এর মাঝে সিনেমার শেষ দৃশ্যে পরিচালক রায়হান রাফী ‘তুফান টু’ আসার সারপ্রাইজ বার্তা রাখায় দ্বিতীয় কিস্তি দেখার অপেক্ষায় তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে দর্শকদের অপেক্ষার প্রহর শেষ হলো।

‘তুফান টু’ মুক্তি নিয়ে বিশেষ ঘোষণা দিয়েছেন রাফী। ২ অক্টোবর রাতে পরিচালক তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করে লিখেছেন, ‘আসছে রোজা ঈদ লায়নের সাথে আর কুরবানী ঈদ তুফান এর সাথে দেখা হচ্ছে রেডি’।

রায়হান রাফীর স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি ফেসবুক

রাফী আগেই জানিয়েছিলেন, ‘তুফান’ কিছুই না, আসল চমক থাকবে ‘তুফান টু’ সিনেমায়। এবার স্ট্যাটাসের মাধ্যমে কোরবানির ঈদে ছবিটি মুক্তির ঘোষণা দেওয়ায় দর্শকদের উন্মাদনার পারদ যেন আরও দ্বিগুণ হয়ে গেলো।

তুফানের দ্বিতীয় কিস্তিতে অভিনয়ে কারা থাকবেন সেই বিষয়েও কিছু জানাননি রাফী।

এদিকে নির্মাতার স্ট্যাটাসে উল্লেখ আছে তার নতুন সিনেমা ‘লায়ন’-এর কথাও। ওপার বাংলার সুপারস্টার জিৎ-কে নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘লায়ন’। এ ছবিতে জিতের সাথে আরও থাকবেন এপার বাংলার অভিনেতা শরিফুল রাজ। ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share