Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ঢাকার রাস্তায় শ্যাম বেনেগাল খুঁজেছেন ‘বঙ্গবন্ধুর’ ছোঁয়া

শ্যাম বেনেগাল ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অভিনয়শিল্পীরা (বাম থেকে)

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি।
ভারতের স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয় করোনার সময়ে।

এরপর সিনেমাটি নিয়ে নানান ধরনের আলোচনা- সমালোচনা হয়েছে। সিনেমার কাস্টিং নিয়ে যেমন হয়েছে, তেমনই যৌথ প্রযোজনার এই ছবিটির নির্মাণ নিয়েও সমালোচনার শিকার হয়েছেন পরিচালক।

এই সিনেমার সাথে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিল। তার মাঝে অন্যতম বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এই প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই শ্যাম বেনেগালের সাথে গোটা শহর ঘুরে বেড়িয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সিনেমার শুটিংয়ের আগে পরিচালক ও তার সহকারি মিলে ঢাকার আহসান মঞ্জিল থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধুর বাসা, ধানমণ্ডি – মোটমুটি বঙ্গবন্ধুর পদচারণায় মুখর হয়েছে এমন সকল স্থান নিজে ঘুরে এসেছেন।

আরেক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধুর ভাষণের দৃশ্যায়নের সময় তিনিও ক্যামেরার পেছনে কাজ করেছেন। দুটি ক্যামেরা এই প্রতিষ্ঠান থেকেও সরবরাহ করা হয়।

একারণেই হয়তো ১২ অক্টোবর সিনেমাটির প্রিমিয়ার সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ও বিকেলে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই সিনেমার প্রথম প্রদর্শনের সময় নির্ধারণ করা হয়।

সকালের প্রিমিয়ারে আমন্ত্রিত অতিথিসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে সিনেমাটি দেখবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share