Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

জীবন বাঁচানো অটোচালকের সাথে দেখা করলেন সাইফ আলী

মুম্বাইয়ের নিজ বাসায় ছুরিকাঘাতে আহত হওয়ার পর বাড়িতে কোনো গাড়িই প্রস্তুত ছিলো নাহ সাইফ আলী খানকে হাসপাতালে নেয়ার জন্য। সে সময় এক অটোচালক তার অটোরিকশায় করে স্থানীয় লীলাবতী হাসপাতালে নিয়ে যান সাইফ আলী খানকে। এবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে সেই অটোচালকের সাথে দেখা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান।  

অটোচালকের নাম ভজন সিং রানা। রানাকে দেখামাত্রই জড়িয়ে ধরলেন সাইফ আলী। জড়িয়ে ধরে ছবি তুললেন ভজনের সঙ্গে। ছবিটি এখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন সেই অটোচালক।

হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে রয়েছেন সাইফ। ভজনের কথায়, ‘যখন অভিনেতার কক্ষে ঢুকলাম দেখলাম, ওনার মাসহ পুরো পরিবার সেখানে উপস্থিত। সবার চোখেমুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সবাই। আমাকে ডেকেছেন, ভালো লেগেছে। তেমন কিছু না, একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি ওনার জন্য আগেও প্রার্থনা করেছি, এখনো তা-ই করব।’

তবে ভজনকে আর্থিক সাহায্যও করেন সাইফ। এ বিষয়ে অটোচালক বলেন, ‘টাকা পয়সার বিষয়ে কিছু জানি না, আমি সে দিনও কিছু চাইনি, আজও কিছু চাইব না। দিলেও ভালো, না দিলেও আক্ষেপ নেই।’ তবে সূত্রের খবর অনুসারে, সাইফ আলি ৫০ হাজার রুপি পুরস্কার দিয়েছেন অটোচালক ভজনের হাতে। যদিও এর আগেই এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ১১ হাজার রুপি পুরস্কার পেয়েছেন ভজন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share