Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

জন্মদিনে সৃজিতকে স্বস্তিকার অভ্যর্থনা

সৃজিত মুখার্জি ও স্বস্তিকা মুখার্জি (বাম থেকে) । ছবি: গুগল

২৩ সেপ্টেম্বর ছিল ওপার বাংলার দর্শক নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির জন্মদিন। বিশেষ দিনে এ পরিচালককে সকাল থেকেই শুভেচ্ছা জানিয়ে আসছিলেন টলিপাড়ার তারকারা। এর মাঝেই অন্তর্জালে ছড়িয়ে পড়লো তাকে তার প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির অভ্যর্থনা জানানোর ভিডিও।

মূলত এক নেটনাগরিক পাপারাজ্জি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিতকে স্বস্তিকার অভ্যর্থনা জানানোর ভিডিওটি। এতে দেখা যাচ্ছে সৃজিতেকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানান স্বস্তিকা। অবশ্য তার আগেই মাইক্রোফোন হাতে নিয়ে দেব গাইতে লেগেছিলেন ‘হ্যাপি বার্থ ডে’।

এবারের জন্মদিন ব্যস্ততার মাঝেই কাটিয়েছেন সৃজিত। ভিডিওটি ধারণ করা হয়েছে ‘টেক্কা’ সিনেমার প্রোমোশনের ফাঁকে। এ সিনেমায় অভিনয়শিল্পীদের মাঝে রয়েছেন দেব, স্বস্তিকা মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, রুক্মিণী মৈত্র প্রমুখ।

‘টেক্কা’ ছবিটি প্রোমোশনের জন্যই একত্রিত হয়েছিলেন সৃজিত, স্বস্তিকাসহ বাকি কলাকুশলীরা। তবে বিশেষ দিনে বিশেষ মুহূর্তের কারণে সৃজিত-স্বস্তিকা হয়ে গেলেন ভাইরাল।

জন্মদিনে সৃজিতকে স্বস্তিকার অভ্যর্থনা | ছবি: গুগল

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এর মন্তব্যের ঘরে আসতে শুরু করে নেটিজেনদের একের পর এক মন্তব্য। একজন মন্তব্য করেছেন, ‘স্বস্তিকাকে তো চেনাই যাচ্ছে না’! কেননা, এদিন কালো কো-অর্ড পরেছিলেন এ অভিনেত্রী। খোলা চুলে স্ট্রেটনিং করা ছিল তার। সচরাচর এমন লুকে দেখা যায়না স্বস্তিকাকে।

এদিকে বহুদিন পর সৃজিতের সাথে স্বস্তিকাকে দেখে অনেকেই ট্রল করেছেন। পুরনো সম্পর্ক থেকেই অভিনেত্রীকে ডেকেছেন সৃজিত? এমন বহু প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন ট্রলাররা। বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বস্তিকা। তিনি বলেন, ‘সৃজিতের সঙ্গে যখন আমার ওইরকম প্রেম ছিল, মানে ডেট করছি, তখন ও আমার কোনো কথা শুনে কোনও চরিত্র দেয়নি। এটা কখনোই হয়নি যে সৃজিতের সঙ্গে প্রেম করলেই ওর ছবিতে কাজ করা যায়।’

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে খুব অল্প বয়সেই স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছিল স্বস্তিকা মুখার্জির। এরপর টলিউডের বেশ কয়েকজন তারকার সাথেই নাম জড়িয়েছিল তার। এই তালিকায় রয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি। টলিউডে তাদের প্রেমের খবর ছিল রীতিমত ওপেন সিক্রেট। তবে অনেক বছর আগেই ভেঙে যায় এ জুটির সম্পর্ক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share