Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কোন স্রোতে ভাসছে শাকিব-অপু সম্পর্ক?

যুক্তরাষ্ট্রে একসাথে শাকিব খান ও অপু বিশ্বাস

প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সাথে যুক্তরাষ্ট্রের রাস্তায় ধরা দিলেন শাকিব খান।  

গুঞ্জন নয়, বাস্তবেই ঘটেছে ঘটনাটি। 

আলোচিত তারকা দম্পতির  একটা ভিডিও কিছুদিন আগে   সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক  আলোড়ন তোলে যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে দেখা যায় শাকিব-অপুকে। তাদের প্রথম  সন্তান আব্রাহাম খান জয়কেও  ভিডিওটিতে তাদের সাথে  দেখা যায়।   

 দেশের গণ্ডি পেরিয়ে  আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতেও   ভালো ব্যবসা করছে শাকিবের ‘প্রিয়তমা’ । সেখানে এক সপ্তাহে সিনেমাটি  ঘরে তুলেছে  প্রায় ৮৪ হাজার ডলার।  

 ৭ জুলাই আমেরিকা ও কানাডাতে   মুক্তির আগে চলচ্চিত্রটির প্রচারণার জন্য ২ জুলাই ঢাকা ছাড়েন শাকিব। অপরদিকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ছেলেসহ ঢাকা ছাড়েন অপু বিশ্বাস।  আর তারপরেই  তাদের আলোচিত  ভিডিওটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওদিকে, আমেরিকায় আরেক তারকা দম্পতির কন্যার জন্মদিনে অংশ নিতে দেখা গেছে শাকিব-অপু ও জয়কে। এনিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হলেও সাংবাদিক সৈকত সালাউদ্দিন মনে করেন, শাকিব সন্তান ও তার মায়ের সাথে সাধারণ ভঙ্গীতেই ঘোরাফেরা করছেন। 

তবে কি নতুন মোড় নিতে চলেছে শাকিব-অপুর সম্পর্ক?  সময়ই এর উত্তর দেবে বলে মনে করছেন শাকিবিয়ানরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share