Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কেন মা”রমুখী আদর আজাদ?

আদর আজাদ | ছবি: সংগৃহীত

মা”রমুখী অবতারে দেখা দিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। একদম ভিন্নরুপে ধরা দিয়ে নতুন সিনেমায় লড়াই করতে প্রস্তুত তিনি। সিনেমার নাম- ‘লীলা’।

আজাদের ২০২৪ সাল শুরু হয়েছে ‘লীলা’ সিনেমার ঘোষণা ও টিজার প্রকাশ করে। পূর্বের আভাস অনুযায়ী বছরের প্রথম দিন চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। অ্যাকশন ধাঁচের সিনেমা ‘লীলা’-তে একদম অ্যাকশন হিরো হিসেবেই হাজির হয়েছেন আজাদ। ১ মিনিট ২৩ সেকেন্ডের প্রকাশিত টিজারটিতে কখনো কুড়াল হাতে, আবার কখনো আ”গুনের মাঝে অ্যাকশন দেখিয়েছেন তিনি।

‘লীলা’ সিনেমার পরিচালনা করেছেন আলোক হাসান। টাইগার মিডিয়া নিবেদিত ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে এই সিনেমা প্রযোজনা করছে তমালিকা আকরাম। আর ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। তবে আজাদের বিপরীতে দেখা যাবে নায়িকাকে দেখা যাবে? এই বিষয়টি এখনো জানা যায়নি। তবে খুব শীঘ্রই নায়িকার নাম জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এদিকে নতুন সিনেমা ‘লীলা’ প্রসঙ্গে আদর আজাদ বলেন, “এই সিনেমার অ্যাকশনে দর্শক নতুন কিছু পাবেন। সেটা এরইমধ্যে সবাই টিজার দেখে বুঝেছেন। তাছাড়া এভাবে এর আগে টিজার প্রকাশ হয়নি। বরাবরই আমি চেষ্টা করছি ভিন্নভাবে উপস্থিত হতে। চলতি বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে ‘লীলা’ দেখাবো। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”

আর পরিচালক আলোকের ভাষ্যমতে, দুই বছর আগেই তৈরি ছিল গল্প। ‘লীলা’ নাকি তার নির্মিত প্রথম সিনেমা হওয়ার কথা ছিল। তবে এর আগে আজাদের সাথেই তিনি বানিয়েছেন ‘নাকফুল’, যা মুক্তি পেতে পারে আগামী ভালোবাসা দিবসে।

ভিন্ন রূপে ধরা দিয়ে ‘লীলা’-র টিজার প্রকাশের পর থেকে অভিনেতা আজাদ দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন। ২০২৪ সালের ঈদুল আযহায় মুক্তি পাবে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা
0
Share