Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কেন বন্ধ হলো তাপসের গান বাংলা?

কৌশিক হোসেন তাপস । ছবি: ফেসবুক

বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেল হিসেবে পরিচিত গান বাংলা টেলিভিশনের সম্প্রচার। দীর্ঘদিন থেকে স্যাটেলাইট ফি বকেয়া থাকার কারণে চ্যানেলটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে গান বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে। বিএসসিএলের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বিষয়টি।

শাহ আহমেদুল কবির জানান, ‘আমরা চ্যানেলটির কাছে অনেক টাকা পাই। চুক্তি অনুযায়ী আমাদের কাছ থেকে যে সময়টা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তা বারবার অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। আমরা গানবাংলা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি। চিঠি দিয়েছি।’ তিনি যোগ করেন, ‘দেখা যাচ্ছে, হঠাৎ হঠাৎ অল্প কিছু পরিশোধ করে। এভাবে তো আর হয় না। তাই আমরা আপাতত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তারা যদি বকেয়া পরিশোধ করে তাহলে আমরা পুনরায় সংযোগ চালু করে দেব।’

কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী | ছবি: গুগল

গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কৌশিক হোসেন তাপস সাহেব এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তার স্ত্রী ফারজানা মুন্নী চেয়ারম্যান—তাদের দুজনের সঙ্গে কোনো দিন আমাদের দেখা হয়নি, কথাও হয়নি। তাদের সাক্ষাৎ পাওয়াও যায় না। তাপস সাহেবের বাবা দেলোয়ার হোসেন রাজা সাহেব যোগাযোগ রাখেন। তার সঙ্গে গতকালও আমাদের কথা হয়েছে। তাকে আমরা বলেছি, এত টাকা বকেয়া, আমরা তো এভাবে আর সংযোগ চালু রাখতে পারছি না।’

কত টাকা বকেয়া আছে গান বাংলা চ্যানেলের, এই তথ্যও জানান আহমেদুল কবির। তার ভাষ্যমতে, ‘গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ বকেয়া আছে ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা।’

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখিত আছে যে, আপাতত সম্প্রচার বিচ্ছিন্ন করা হলেও বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা করা যাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা
0
Share