Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

কনায় মুগ্ধ রুনা

দিলশাদ নাহার কনা ও রুনা লায়লা । ছবি: গুগল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি গড়ছে নানা রেকর্ড। অফিশিয়াল দুটি ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র একদিনের মাথায় গানটি ৫ মিলিয়ন ভিউ অতিক্রম করে। এখন পর্যন্ত ভিউ প্রায় ১২ মিলিয়ন।

‘দুষ্টু কোকিল’ গানের দৃশ্য । ছবি: গুগল

‘তুফান’ সিনেমার গানটি রীতিমত ট্রেন্ডিং।
ওদিকে ক্যারিয়ারের ৬০ বছর পার করা বাংলা সঙ্গীতের লিজেন্ড রুনা লায়লাও এই গানটির প্রশংসায় পঞ্চমুখ।

তিনি বলেন, ‘গানটি আমি শুনেছি। সবার মতো আমারও গানটি ভালো লেগেছে। আসলে ভালো গান হলে তা সবাই পছন্দ করবে। এই গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন ভালো হয়েছে। তাই দর্শক সহজে গানটি আপন করে নিয়েছে।’

আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা। পারফর্ম করেছেন ‘তুফান’-এর নায়িকা মিমি চক্রবর্তী।
ব্যক্তিজীবনে রুনা লায়লাকে আইডল মনে করেন কনা। তাই স্বাভাবিকভাবেই আইডলের প্রশংসা মানেই তার জীবনে পুরস্কারের চেয়ে কম নয় মোটেই। জানান এমনটাই!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা

নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তৈরি হয়েছে বিশেষ অ্যানথেম ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন…
নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরের বাজিমাত   

লোকশিল্পী বিঠাবাইয়ের বায়োফিল্ম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা…
কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা
0
Share