Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এলিটা-প্রীতমের বাগান বিলাসের সঙ্গী জয়া

২৭ জানুয়ারি প্রকাশ্যে এসেছে বহুল অপেক্ষিত মিউজিক্যাল ফিল্ম ‘বাগান বিলাস’। সাদিয়া ইসলাম রোজার নির্মাণে প্রথমবারের মত একসাথে কাজ করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম এবং দুই বাংলার পরিচিত মুখ জয়া আহসান।

কাজটি নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘সামাজিক একটা সংকট এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’

অভিনেত্রী জয়ার সাথে প্রথমবার একসাথে কাজ করা তাও এত মিষ্টি একটি কাজে, বিষয়টি নিয়ে উচ্ছ্বাসিত প্রীতম হাসান জানিয়েছেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সঙ্গে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’

তরুণ শিল্পীর কথাই যেন সঠিক হয়েছে। প্রীতম হাসানের অফিশিয়াল ইউটিউব পেজ থেকে প্রকাশ্যে আশা গানটির ভিউ ২৪ ঘন্টা হবার আগেই ১ লাখের ঘর ছুইছুই করছে। কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে নেটিজেনদের শুভেচ্ছাবার্তা।

ইনামুল তাহসিনের কথায় প্রীতমের সঙ্গে ‘বাগান বিলাস’ গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। মিউজিক্যাল ফিল্মের চমক হিসেবে এক ঝলক মিলেছে শিল্পী এলিটারও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা
0
Share