Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এবার বিয়ে করলেন মৌসুমী মৌ

মৌসুমী মৌ ও তার স্বামী আরিফ হক । ছবি: সংগৃহীত

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন টিভি পর্দার পরিচিত মুখ উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার বরের নাম আরিফ হক।

বর-কনে উভয়ের পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মৌ নিজেই নিশ্চিত করেছেন তার বিয়ের খবর। জানা গেছে, আরিফ তাকে পছন্দ করতেন। আরিফের পছন্দের কথা জানার পর সময় চেয়েছিলেন মৌ। পরবর্তীতে আরিফের পরিবারের পক্ষ থেকে মৌয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। খুব শীঘ্রই তাদের বিবাহোত্তর সংবর্ধনারও আয়োজন করা হবে।

মৌ-এর স্বামী আরিফ পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে।

আর মৌ শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেন মৌ। এই পর্যন্ত ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন তিনি। এছাড়া তাকে বিভিন্ন ওয়েব ফিল্মেও দেখা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা
0
Share