Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

‘একটা ছেলে’ গানের বিকৃতিতে সাহানা বাজপেয়ীর সমালোচনা 

সাহানা বাজপেয়ী | ছবি: ফেসবুক

সম্প্রতি ‘একটা ছেলে’ গানটির কথাগুলো বদলে দিয়ে, সুর ঠিক রেখেই তৈরি করা হয়েছে ‘একটা মেয়ে’ নামে গান। এই নতুন গানটি নিয়ে সমালোচনা করেছেন গানটির মূল শিল্পী ও গীতিকার সাহানা বাজপেয়ী।

সাহানা বাজপেয়ী ফেসবুকে লিখেন “একটা গান লিখলাম অতি বাচ্চাবেলায় ‘একটা ছেলে’! সেই গান এখন দেখি ‘একটা মেয়ে’তে বদলে দেওয়া হয়েছে। সুর একই আছে, বাকি গানের কথাগুলো এক, মানে অন্তঃমিলওয়ালা কচি বয়সের অতি কাঁচা-খেলো ছড়া যেমন হয়। সেসব কিন্তু ‘ছেলে’র সাথে মেলে। ছেলেদের এক্কাদোক্কা খেলা নিয়ে বেশ অস্বস্তি হয়েছিল তা মিমে-মিমে জানান দেওয়া হয়েছিল, মনে আছে?”

পশ্চিমবঙ্গের গায়িকা সাহানা বাজপেয়ী | ছবি: ফেসবুক

তিনি আরও লিখেন, ‘ছেলেরা এক্কাদোক্কা খেলে নাকি? ফুটবল খেলে’—এই কথাবদল সেই অবস্থান থেকেও হতে পারে, জানি না। কিন্তু ছেলেরা প্রেমে বিগলিত হয়ে গাইছে। সেই গান দিয়ে ইনস্টাগ্রামে/ফেসবুকে একের পর এক রিলস হচ্ছে। নির্ঘাত প্রচুর প্রেমে পড়াপড়িও হচ্ছে ভাইসকল, এইটা কোনো কথা হইলো? নীরব প্রতিবাদ জানিয়ে গেলাম গানের কথার বিকৃতির জন্য।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share