Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

ঋণগ্রস্থ অমিতাভকে সাহায্য করেছিলেন প্রতিবেশী

অমিতাভ বচ্চন | ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

যার উত্থান আছে তার পতনও আছে। আবার পতনের পর আছে সাফল্যের হাতছানি। অমিতাভ বচ্চন নিজের উচ্চতায় আর কাজের বিশালতায় ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেও, তাকেও দেখতে হয়েছে ব্যর্থতার নদী।

নায়কসুলভ চরিত্রের শেষের দিকে ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’, ‘সুরিয়া বানসাম’ সিনেমাসহ বিভিন্ন সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর অমিতাভ কার্যত বেকার হয়ে পড়েন। পাশাপাশি তিনি প্রযোজনায় ব্যর্থ হন, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঋণগ্রস্থ হয়ে পড়ে। অমিতাভ বলেন, রোজ আমার দরজায় কোনো না কোনো ঋণশোধ করার তাগিদা দেওয়া লোক উপস্থিত থাকতো। এমন একটা অবস্থা যে বেঁচেও মরে গেছি ধরনের।

একদিন অমিতাভ তাই অফিসের সুসজ্জিত পোশাক পরে ঠিক করেন, হেরে গেলে চলবে না। তিনি চলে যান প্রতিবেশির বাসায়। যার নাম ইয়াশ চোপড়া। হ্যা ইয়াশ চোপড়াই তার সেই প্রতিবেশি যিনি সাহায্য করেছিলেন সেদিন অমিতাভকে।
অমিতাভ তাকে গিয়ে বলেন, যে কাজটি আমি আত্মবিশ্বাসের সাথে করি, তা হলো অভিনয়। এছাড়া আর কিছুই করতে পারছি না। আমার হাতে কোনো কাজ নেই। আমাকে কাজ দাও, ইয়াশ।
ইয়াশ চোপড়া একটু থেমে বলেন, আমার হাতে তোমার জন্য একটি চরিত্র আছে। ‘মোহাব্বাতে’ নামে একটি সিনেমা আছে, সেখানে গুরুর চরিত্র, তুমি করবে?

অমিতাভ সেই প্রস্তাব গ্রহণ করেন। এবং ক্রমশই ফের বিগবি হয়ে ফিরে আসেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইয়াশ চোপড়াকে স্মরণ করে এই স্মৃতিচারণ করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share