Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

আসছে ‘বিগ বস’, নতুন সিজনে থাকছে চমক!

অন্যতম জনপ্রিয় ভারতীয় রিয়্যালিটি শো বিগ বসের তৃতীয় সিজনের টিজারে চমকে গেছে বিশ্বব্যাপী বিগ বস ভক্তরা। চলছে নানান আলোচনা-সমালোচনা ।

সম্প্রতি জিও সিনেমার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এসেছে বিগ বসের তৃতীয় সিজনের টিজার। সেখানে একেবারে ভিন্নধারায় ভক্তদের মাঝে ধরা দিয়েছেন অনিল কাপুর। আলো আঁধারির মধ্যে একটি বাদশাহী চেয়ারে বসে রয়েছেন বলিউডের এ অভিনেতা। পাশ থেকে একজন বলে ওঠেন- ‘স্যার ঝাক্কাস’! যার উত্তরে অনিল বলেন, ‘বহুত হোগায়া ঝাকাস, কারতে হ্যায় না কুছ অর খাস।’

বলিউড অভিনেতা অনিল কাপুর | ছবি: আইএমডিবি

শুরু থেকে বলিউড ভাইজান সালমান খানের উপস্থাপনায় বিগ বস পৌঁছে গেছে দর্শকপ্রিয়তার শীর্ষে। নতুন প্রমোতে অনিল কাপুরকে দেখে দর্শক যতটা না খুশি তার চেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করছে সালমান খানকে বাদ দেওয়া নিয়ে।

নতুন সিজনের সম্ভাব্য প্রতিযোগীরা হলেন, শেহজাদা ধামি, প্রতীক্ষা হনমুখে, ম্যাক্সটার্ন, চন্দ্রিকা দীক্ষিত! বাকি প্রতিযোগীদের নাম এখনও নিশ্চিত হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই শুরু হবে বিস বস ওটিটি সিজন ৩। যদিও নির্মাতারা এখনও নিশ্চিতভাবে তারিখ ঘোষণা করেননি। গত সিজনে সালমনের সঞ্চালনায় বিজয়ী হয়েছিলেন এলভিস যাদব।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share