Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

আয় বেড়েই চলেছে কাজলের ‘মা’ সিনেমার  

বলিউড অভিনেত্রী কাজলের নতুন চলচ্চিত্র ‘মা’ ট্রেলারেই বেশ উদ্দীপনা তৈরি করেছিল দর্শকদের মাঝে। পৌরাণিক গল্পভিত্তিক এই ভৌতিক সিনেমার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অজয় দেবগনের সুপারহিট চলচ্চিত্র ‘শয়তান’ ইউনিভার্সের নতুন সিনেমাটি মুক্তির পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।   

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, সপ্তাহান্তে বেশ অনেকটাই আয় বেড়েছে সিনেমাটির। প্রথম দিনেই ৪.৬৫ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করে মা। অন্যদিকে দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিসে এটি আয় করেছে ৬ কোটি টাকা। তৃতীয় দিনেও আয় বেড়েছে সিনেমাটির।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় দিন রবিবার ঘরোয়া বক্স অফিসে ‘মা’ আয় করেছে ৭ কোটি টাকা। যার ফলে তিন দিনে সিনেমাটির আয় এখন ১৭.৬৫ কোটি টাকায় পৌঁছেছে।

 ‘মা’ পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া, যিনি এর আগে ‘ছোড়ি’ এবং ‘ছোড়ি ২’-এর মতো চলচ্চিত্র তৈরি করেছেন। কাজল ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণিত রায়। ‘মা’তে কাজলের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। কাজলকে প্রথমবার এমন সিনেমায় কাজ করতে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

এতে মা অম্বিকার ভূমিকায় অভিনয় করছেন কাজল। মেয়েকে অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে নিজের জীবনের পরোয়াও করে না কাজল। মুখোমুখি হয় অপশক্তির। টান টান উত্তেজনার সিনেমাটি কাজলের ক্যারিয়ারের অন্যতম চমৎকার এক কাজ বলেই মন্তব্য করছেন অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share