Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

আগামী ঈদে মুক্তি পাবে নিশো-চঞ্চলের সিনেমা  

সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘দম’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন রেদওয়ান রনি। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমাটিতে থাকছেন চঞ্চল চৌধুরী। এবার জানা গেল, সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। এমনটা নিশ্চিত করেছেন নায়ক নিজেই।

সিনেমাটির ব্যতিক্রম গল্প নিয়ে আফরান নিশো বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। ‘দম’ একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে’।

এমন ধরনের গল্প নিয়ে বিশেষ দুর্বলতা রয়েছে নিশোর। তার ভাষ্যে, এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। এখানে পারফরমেন্সের অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।

নিশো আরো বলেন, ‘আমার অভিনীত সুড়ঙ্গ, দাগি গল্প নির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজড, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। ‘দম’ ও তার ব্যতিক্রম কিছু না।

অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প এটি। এটিও পারফরমেন্স বেইজ্ড, অ্যাক্টিং বেইজ সিনেমা হতে যাচ্ছে।’

খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ২০২৬ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share