Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

৩৭ দিন ধরে ভেন্টিলেশনে কলকাতার পার্থসারথি

অভিনেতা পার্থসারথি দেব | ছবি: আনন্দবাজার

জনপ্রিয় ভারতীয় অভিনেতা পার্থসারথি দেব সংকটজনক অবস্থায় ৩৭ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা বাপি দাস।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থসারথি। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। সবাইকে চিনতে পারলেও একটুখানি নিঃশ্বাস নিতে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন।

আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে, ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের যুগ্ম সচিব অভিনেতা দিগন্ত বাগচি বলেন, ‘শুরুতে দিন পাঁচেক ধরে পার্থদার কাশি হচ্ছিল। উনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। আমরা জোর করে ভর্তি করাই। তার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ফোরামের তরফ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।‘

২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি দেব।

উল্লেখ্য, ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’–সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। সর্বশেষ ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গিয়েছিলো পার্থসারথিকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা

নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তৈরি হয়েছে বিশেষ অ্যানথেম ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন…
নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরের বাজিমাত   

লোকশিল্পী বিঠাবাইয়ের বায়োফিল্ম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা…
কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা
0
Share