Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

২৭ বছর পর রিমেক হচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’

২৭ বছর আগে একটি সিনেমা এসে তোলপাড় করে দিয়েছিলো বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমীদের। সিনেমাটির নাম ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমা হলে মুক্তির আগেই প্রিমিয়ার হয়েছিল টেলিভিশনে। পরে দর্শক আগ্রহে সেটি মুক্তি পায় সিনেমা হলে। এবার আসলো নতুন খবর। ২৭ বছর পর নতুন জুটি নিয়ে রিমেক হতে যাচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির।

রিমেক চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। এবারও সিনেমাটিতে অভিনয় করছেন একদম নতুন মুখ—সাদী খান ও রাফিদা, যারা পর্দায় ফুটিয়ে তুলবেন মূল চরিত্র অজিত ও দীপার রূপ।

১৯৯৮ সালে কলকাতার বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘হঠাৎ বৃষ্টি’। সে সময় এই চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় ফেরদৌস আহমেদ ও টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর।

নতুন মুখ হিসেবেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তারা। তবে রিমেকে আগের কোনো শিল্পীকে রাখা হয়নি।

রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পরিচালনার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান, এবং উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন বর্ষীয়ান নির্মাতা ছটকু আহমেদ।

নতুন এই সংস্করণে সাদী খান ও রাফিদা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু প্রমুখ।

সোমবার (২৬ মে) রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের মাধ্যমেই শুরু হয় শুটিং। শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে হবে বাকি দৃশ্যধারণ।

পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, “এটি দর্শকনন্দিত একটি গল্প। রিমেক নির্মাণের কাজটা সহজ নয়। চ্যালেঞ্জ অনেক, তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের পছন্দের ভিত্তিতে শিল্পী নির্বাচন করা হয়েছে।”

তবে নতুন কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে ‘হঠাৎ বৃষ্টি’র আবেগময় স্মৃতির সঙ্গে এই নতুন রূপের তুলনা করে হতাশা প্রকাশ করেছেন। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share