Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

২০ বছর পর একসাথে শওকত-আঁখি

কণ্ঠশিল্পী শওকত আলী ইমন ও আঁখি আলমগীর | ছবি: ফেসবুক

দীর্ঘ ২০ বছরের বিরতি শেষে দ্বৈত গানে কণ্ঠ দিলেন শওকত আলী ইমন ও আঁখি আলমগীর।

গীতিকবি আশিক মাহমুদের কথা ও আকাশ মাহমুদের সুরে ‘কফির পেয়ালা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

ঈদের আমেজ বাড়াতে আজ (৩১ মার্চ) গানটি নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। মিউজিক ভিডিওতে প্রেমিক প্রেমিকা হিসেবে ধরা দেবেন এ দুই সেলিব্রেটি।

‘কফির পেয়ালা’ নিয়ে শওকত আলী বলেছেন, ‘আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। দুজনেই চেষ্টা করেছি ভালো একটি গান উপহার দেয়ার। আমার বিশ্বাস রোমান্টিক ধাঁচের এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

কণ্ঠশিল্পী আঁখি বলেছেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। সেই সাথে কণ্ঠও দিয়েছে সে। এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমরা নিজেরাই পারফর্ম করেছি। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।’

শওকত- আঁখি জুটির জনপ্রিয় গান গুলোর মধ্যে রয়েছে ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’ থেকে সর্বশেষ ‘রাজকুমারী’।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share