Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভূমি

ভূমি পেডনেকর | ছবি: ইনস্টাগ্রাম

হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন ভূমি পেডনেকর। গেল আট দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছেন অভিনেত্রী।

২২ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অসুস্থতার কথা জানান অভিনেত্রী নিজেই। হাসপাতাল গ্রাউনে নিজের কিছু ছবি পোস্ট করে ভূমি লেখেন, “ডেঙ্গু গত ৮ দিন প্রচন্ড নির্যাতন করেছে। আজ ঘুম ভাঙার পর ভালো লাগছে। সেজন্য একটা সেলফি তুলতে পেরেছি।”

অভিনেত্রী সবাইকে ডেঙ্গু নিয়ে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করে আরও লেখেন, “বন্ধুরা সাবধানে থাকবেন। কারণ, গত কয়েক দিন আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। মশা তাড়ানো এ মুহূর্তে আবশ্যক। দূষণের জেরে মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে গিয়েছে, গত কয়েক দিনে আমার চেনা-জানা বেশ কয়েকজনের ডেঙ্গু হয়েছে। আবার এক অদৃশ্য ভাইরাস অবস্থা খারাপ করে দিল।”

সব শেষে হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান অভিনেত্রী ভূমি পেডনেকর।

খুব দ্রুতই ভুমিকে দেখা যাবে অজয় বেহেল পরিচালিত ক্রাইম থ্রিলার ছবি ‘দ্য লেডিকিলার’য়ে। সেখানে অর্জুন কাপুরের বিপরীতে কাজ করবেন ভূমি পেডনেকর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share