Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

হাবিবের গানে মডেল স্ত্রী আফসানা শিফা

আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। তার এই নতুন গানটির শিরোনাম ‘পাগল হাওয়া’। ইতোমধ্যে এটির মিউজিক ভিডিওর একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দিয়েছেন হাবিব ওয়াহিদ নিজেই।  

শ্রাবণের কথায় নির্মিত এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন। এতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর তারা পর্দায় জুটি হয়ে আসছেন।

আফসানা চৌধুরী শিফা বলেন, ‘অনেক দিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সাথে কাজ করতে ভালোই লাগছিল’।

এর আগে ২০২১ সালে  ‘রোমান্টিক লাগে’ গানে হাবিব ও শিফা প্রথমবারের মতো একসাথে ভিডিওর পর্দায় এসেছিলেন। এরপর তাদেরকে আর পর্দায় দেখা যায়নি। চার বছর পরে আবারো হাবিব ওয়াহিদের গানে তার স্ত্রী শিফাকে দেখা যাবে।  নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share