Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

স্বাভাবিক সময়ে ফিরতে চাই: সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ । ছবি: ফেসবুক

বর্তমানে বাংলাদেশ তার স্বাভাবিক রূপে নেই। কো’টা সংস্কার আ’ন্দো’ল’নকে কেন্দ্র করে স’হিং’স’তা, সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধসহ জারি করা হয় কারফিউ। চলমান এই অবস্থায় উদ্বিগ্ন ছিলেন অভিনেতা সিয়াম আহমেদও।

সম্প্রতি সিয়াম কথা বলেছেন ইন্টারনেটবিহীন কয়েকদিনের উদ্বিগ্নতা নিয়ে। অভিনেতা জানান, ‘গত কয়েকদিন ধরে বাসায় আছি। প্রিয় দেশের বয়স ৫০ পার হওয়ার পরও যদি এমন সময় পার করতে হয়, তাহলে খুবই দুঃখজনক। অন্য সবার মতো আমিও শিগগিরই স্বাভাবিক সময়ে ফিরতে চাই।’

স্বাভাবিক সময়ে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেন সিয়াম। কাজের কারণে পরিবারকে খুব একটা সময় দিতে পারেন না তিনি। তবে কারফিউ জারি করার পর থেকেই তিনি সন্তানকেই সময় দিয়েছেন। পুরা সময়টা কাটিয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে।

এর আগে ‘জংলি’ সিনেমার শুটিং শেষ করেছেন সিয়াম। সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘শুরুতে আমাদের প্ল্যান ছিল গত ঈদে মুক্তি দেব সিনেমাটি। সেটি হয়ে উঠেনি। এখন ভাবছি আসছে অক্টোবরে পূজার সময় মুক্তি দেয়া যায় কিনা। কিন্তু সেটি নির্ভর করছে পোস্ট প্রোডাকশনের কাজের ওপর।’

অভিনেতা আরও জানান, ‘জংলি’ ছবির পরিচালক এম রাহিম চলতি মাসেই এ কাজের জন্য ভারতে যাবেন। সেখানে কাজ শেষ করে দেশে ফেরার পর এর মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share