Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

সাদিয়ার প্রথম গাড়ি!

সাদিয়া আয়মান | ছবি: সংগৃহীত

প্রতিটি মানুষেরই কিছু কিছু শখ থাকে। স্বপ্ন থাকে একের পর এক মাইলস্টোন ছোঁয়ার। স্বপ্ন বা শখ যা-ই হোক না কেন, তারকারাও বাদ নেই এই তালিকা থেকে। আর এমনই এক স্বপ্ন এবার পূরণ করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

ছোটপর্দার এই অভিনেত্রী নিজের প্রথম গাড়ি কিনেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অফিশিয়াল হ্যান্ডেল থেকে নতুন কেনা গাড়ির সাথে ছবি পোস্ট করেছেন সাদিয়া। ছবিটিতে অভিনেত্রী হাস্যোজ্জ্বল অবস্থায় প্রাণবন্তভাবে দাঁড়িয়ে আছে তার গাড়ির সামনে।

গাড়ির সাথে ছবির পোস্টের ক্যাপশনে সাদিয়া ইংরেজিতে লিখেন, “আলহামদুলিল্লাহ। আমার প্রথম গাড়ি কিনলাম। এই মুহূর্তে গর্বিত মনে হচ্ছে নিজেকে। আল্লাহ যেসব নেয়ামত দিয়েছেন, তার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ।”

প্রিয় অভিনেত্রীর প্রথম গাড়ি কেনার পোস্টটি নজর এড়ায়নি তার তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। শুভ কামনা জানিয়ে একের পর এক মন্তব্য করতে দেখা গেছে সেই পোস্টে।

উল্লেখ্য, ইতিমধ্যেই সাদিয়া পর্দায় বিভিন্ন চরিত্রে দেখা দিয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন দর্শকদের সামনে। নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করে বিনোদন জগতের শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গেছে ‘প্রচলিত’ শীর্ষক চরকি অরিজিনাল সিরিজের চতুর্থ গল্প ‘কলিংবেল’-এ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share