Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে ধরা হয় নর্থ আমেরিকার সিনেমার বাজার হিসেবে। আর এই বাজারেই বাজিমাত করেছে বনলতা এক্সপ্রেস। দেখে নেয়া যাক নর্থ আমেরিকায় ঢালিউড থেকে আয়ের শীর্ষে যে পাঁচটি সিনেমা আছে।

বনলতা এক্সপ্রেস

নর্থ আমেরিকায় ঢালিউড

তালিকার ১ নম্বরে আছে সিনেমা বনলতা এক্সপ্রেস। নর্থ আমেরিকার বাজারে মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬১ হাজার ডলার। এর মধ্য দিয়ে নর্থ আমেরিকার সিনেমা বাজারে বাংলাদেশি সিনেমার মধ্যে আয়ের শীর্ষে এখন বনলতা এক্সপ্রেস।  

হাওয়া

নর্থ আমেরিকায় ঢালিউড

২০২২ সালে প্রথম পরাণ ও হাওয়া সিনেমা দুটিকে কেন্দ্র করে আলোচনায় এসেছিল বিদেশের বাজারে বাংলাদেশী সিনেমার আয় নিয়ে আলোচভনা। ওই সময়ে এই দুটি সিনেমার মধ্যে বেশি আলোচিত হয়েছিলো সিনেমা ‘হাওয়া’। পরিবেশক সূত্রে জানা যায়, নর্থ আমেরিকার বাজার থেকে আয় করা সিনেমার তালিকায় ২০২২ সাল থেকে শীর্ষে ছিল মেজবাউর রহমান সুমনের এই সিনেমাটি। ছবিটির পরিবেশক সূত্রে জানা যায়, বিদেশের বাজার থেকে সিনেমাটি আয় করে ৩ লাখ ৫৮ হাজার ডলার। বনলতা এক্সপ্রেস-এর কারণে সিনেমাটি এখন শীর্ষ অবস্থান থেকে ২ নম্বরে চলে এসেছে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, চঞ্চল চৌধুরীসহ অনেকে।

পরাণ

নর্থ আমেরিকায় ঢালিউড

আয়ের তালিকার ৩ নম্বরে রয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। ছবিটির পরিবেশক সূত্রে জানা যায়, এটি নর্থ আমেরিকার বক্স অফিস থেকে আয় করেছিল ১ লাখ ৮৯ হাজার ডলার। এ সিনেমায় জুটি ছিলেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।  

উৎসব

নর্থ আমেরিকায় ঢালিউড

নর্থ আমেরিকার বাজারে আয়ে চতুর্থ অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত গত বছরের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’। পরিবেশক সূত্রে জানা যায়, গত বছর মুক্তি পাওয়া এই সিনেমাটির আয় হয়েছে ১ লাখ ৭৭ হাজার ডলার। এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, জয়া আহসান সাদিয়া আয়মানসহ অনেকেই।

তুফান

নর্থ আমেরিকায় ঢালিউড

নর্থ আমেরিকার সিনেমার বাজারে ঢালিউড সিনেমার মধ্যে শীর্ষ ৫ নম্বরে রয়েছে শাকিব খানের তুফান। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে জুটি হয়েছেন শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির আয় হয়েছে দেড় লাখ ডলার।

সবাইকে ছাপিয়ে নর্থ আমেরিকার বাজারে বনলতা এক্সপ্রেসের শীর্ষ অবস্থান আবারো অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। ভালো গল্প, বাংলাদেশী নিজস্ব গল্প হলে দেশের দর্শকরা এখনো সিনেমা হলে যেতে চান। পরিবার, নিকট মানুষজনকে নিয়ে দেখতে চান সিনেমা। যার ফলশ্রুতিতেই হাওয়া, পরাণ, তুফান, উৎসব কিংবা বনলতা এক্সপ্রেস সিনেমাগুলোর জয়জয়কার।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দর্শকের করতালিতে কেঁদেই ফেললেন ফিওর্ড তারকারা

৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের আবেগে ভাসাল ক্রিস্টিয়ান মুঙ্গিউ এর নতুন সিনেমা…
ফিওর্ড তারকারা
0
Share