Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

শেক্সপিয়রের জন্মস্থানে অভিনেত্রী নাবিলা

উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। পর্দায় খুব বেশি কাজ করেননি তিনি। ২০১৬ সালে প্রথম আয়নাবাজি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। সেখান থেকেই আরো ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে এই অভিনেত্রী ঘুরছেন লন্ডনে। সেখান থেকে সামাজিক মাধ্যমে দিচ্ছেন ছবি। নাবিলার দেওয়া স্থিরচিত্রে ঘুরে আসুন বিদেশ-বিভুঁই।

তবে সিনেমা করলেও বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা এবং বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। সর্বশেষ অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে তুফান সিনেমায়।

বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান উপস্থাপনায় সর্বশেষ দেখা গেছে নাবিলাকে। এতে তার অতিথি ছিলেন শাকিব খান। এরপর তাকে আর নতুন কোনো অনুষ্ঠান কিংবা শুটিংয়ে দেখা যায়নি। 

বাকিংহাম প্যালেসের সামনে নাবিলা। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাড়িটি ব্রিটিশ রাজার আনুষ্ঠানিক বাসভবন ও প্রশাসনিক দপ্তর।

এই সেই বাড়ি যেখানে শেক্সপিয়ারের জন্ম ও বেড়ে ওঠা… এটি সেই জায়গা যেখানে তার সাহিত্যিক মন গড়ে উঠেছে… নাবিলা লিখেছেন।

ছবিতে মেয়ের সঙ্গে অভিনয়শিল্পী ও মা নাবিলা

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share