Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২৭, ২০২৬

শাহরুখের ‘কিং’: অভিষেক বচ্চনের চেহারা বদল

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর শাহরুখ খান এখন তার পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখের নতুন ছবি ‘কিং’ এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। এই ছবিতে শাহরুখ ছাড়াও সুহানা খান, অভিষেক বচ্চন এবং অভয় বর্মা প্রধান চরিত্রে অভিনয় করবেন।

প্রতিবেদনের অনুযায়ী, কিং’ সিনেমার শুটিং ২০২৫ সালের মে-জুন মাসে শুরু হবে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, অভিষেক বচ্চন ছবিতে তাঁর চরিত্রের জন্য চেহারায় বড় ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত। সিদ্ধার্থ আনন্দ তার চরিত্রকে এক নতুন রূপে পর্দায় উপস্থাপন করবেন। ইতিমধ্যে, শুটিংয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিষেক, যেখানে তিনি অ্যাকশন থ্রিলারে শাহরুখের সঙ্গে একেবারে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে প্রস্তুত হচ্ছেন। চেহারা পরিবর্তন এবং ডায়েটের পাশাপাশি, তিনি অভিনয়ও শিখছেন যাতে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে পারেন।

এটি শাহরুখের সঙ্গে অভিষেকের প্রথম নেগেটিভ চরিত্র হবে।

‘কিং’ সিনেমায় শাহরুখ, সুহানা এবং অভিষেকের পাশাপাশি বড় একটি নামও থাকবেন। নির্মাতারা জানিয়েছে, শাহরুখের বিপরীতে ১৫-২০ দিনের জন্য দীপিকা পাড়ুকোন বা কারিনা কাপুরকে দেখা যেতে পারে। ছবির শুটিং মুম্বাইতে শুরু হয়ে পরবর্তীতে ইউরোপে শুটিং হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতা অনীক দত্তের রহস্যজনক মৃত্যু

টালিউডে শোক টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত নির্মাতা অনীক দত্ত আর নেই। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন…

বনলতা সেন ও রইদ – জনতার মনস্তত্ত্বে ফিরছে শিল্প ও দর্শনভাবনা

যুগসন্ধিক্ষণের সিনেমা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একেবারেই কম কিংবা ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমার ইতিহাসে…

গিটার হাতে বিপ্লবী শাকিব, আলোচনায় ‘রকস্টার’ পোস্টার

নতুন লুকে শাকিব খান এবারের ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার।…
0
Share