Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ৫, ২০২৬

শরাফ জীবনের ‘চক্কর’ 

বামে শরাফ আহমেদ জীবন, ডানে মোশাররফ করিম । ছবি: ফেসবুক

একাধারে অভিনেতা ও নাটক নির্মাতা শরাফ আহমেদ জীবন এবার খাতা খুললেন সিনেমা পরিচালনাতেও। জীবন সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’-য়ের পোস্টার।

২০ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘চক্কর ৩০২’-য়ের পোস্টার শেয়ার করে জীবন লেখেন, ‘যেকোনো ঘটনার সাথে ‘প্রথম’ শব্দটা জুড়ে দিলেই তার মধ্যে কেমন যেন আলাদা অনুভূতি চলে আসে! এই অনুভূতি কথায় বা লেখায় প্রকাশ করা কঠিন! সেটা প্রথম প্রেম কিংবা প্রথম বাবা হওয়ার মতো! প্রথম সিনেমার প্রথম ক্যাম্পেইন আপলোড করতে গিয়ে ঠিক সেরকম অনুভূতি হচ্ছে। বুক ধড়ফড় করছে, মনের গভীরে খুব কান্না আসছে। তবে এই অনুভূতি আনন্দের! আমাদের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’-এর জন্য আপনাদের ভালোবাসা প্রত্যাশা।’

সিনেমায় কলাকুশলী কে বা কারা এই নিয়ে নিরবে রয়েছেন নির্মাতা। তবে ভক্তদের জল্পনার শেষ নেই। কারণ সেখানে দেখানো কালো ছায়ামূর্তি দেখে বোঝা দায় কাকে দেখানো হয়েছে।

সেই রহস্যকে কিছুটা পরিস্কার করলেন অভিনেতা মোশাররফ করিম। ‘চক্কর ৩০২’-য়ের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘জীবনের গল্পটা কি সরল, নাকি একটা গোলক ধাঁধা…? পাশের লোকটা কি বন্ধু নাকি অপরিচিত….? আয়নায় যাকে দেখা যাচ্ছে সেটা তো তুমি? নাকি…? ‘চক্কর_৩০২’ আসছে…..’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি শরাফ আহমেদ জীবন উপহার দিয়েছেন ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘হাওয়াই মিঠাই’ -এর মত দারুণ কিছু নাটক। তার পরিচালিত প্রথম সিনেমার ‘চক্কর ৩০২’-তে তাহলে থাকছেন মোশাররফ করিম? উত্তরটা এখন সময়ের অপেক্ষা মাত্র।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শবনম মুস্তারিকে আর্থিক সহায়তা প্রদান করলেন সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী

নজরুলশিল্পী শবনম মুস্তারি বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত শবনম মুস্তারিকে দেখতে তাঁর ধানমন্ডির…
শবনম মুস্তারিকে আর্থিক সহায়তা

জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন- মাহির বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন দেশের জুলাই আন্দোলনকে হেয় করা, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের…
জুলাই আন্দোলনকে কটাক্ষ

চরকি অ্যাওয়ার্ডসে বাজিমাত ‘সুড়ঙ্গ’ ও ‘ফরগেট মি নট’

চরকি অ্যাওয়ার্ডসে সেরাদের স্বীকৃতি বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর…
চরকি অ্যাওয়ার্ডস
0
Share