Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ৫, ২০২৬

শবনম মুস্তারিকে আর্থিক সহায়তা প্রদান করলেন সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী

শবনম মুস্তারিকে আর্থিক সহায়তা
শবনম মুস্তারিকে আর্থিক সহায়তা প্রদানকালে

নজরুলশিল্পী শবনম মুস্তারি

বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত শবনম মুস্তারিকে দেখতে তাঁর ধানমন্ডির বাসভবনে গিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসময় তাঁরা শবনম মুস্তারির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য শবনম মুস্তারিকে আর্থিক সহায়তা প্রদান করেন।  

শনিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা ও ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ এই শিল্পী।

শবনম মুস্তারিকে আর্থিক সহায়তা
শবনম মুস্তারির বাসভবনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও অন্যান্যরা | ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে

সফরকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী শবনম মুস্তারির সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।  

সফরকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুস্তারির জরুরি চিকিৎসা ব্যয়ের জন্য পাঁচ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের উপমহাব্যবস্থাপক শায়লা খানম এবং শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর পোস্ট

এ নিয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট ও প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, “অসুস্থ বরেণ্য কণ্ঠশিল্পী শবনম মুস্তারীর চিকিৎসা সহায়তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।‘

শবনম মুস্তারিকে আর্থিক সহায়তা
শবনম মুস্তারির বাসভবনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও অন্যান্যরা | ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে

এছাড়া আরো লিখা হয়, “আজ (৪ জুলাই) রাজধানীতে শিল্পীর বাসভবনে গিয়ে তাঁর হাতে অনুদানের চেক তুলে দেন মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব নিতাই রায় চৌধুরী, এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

এ সময় তাঁরা শবনম মুস্তারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।“

শবনম মুস্তারির কাজ ও সম্মাননা

শবনম মুস্তারির জন্ম নওগাঁয়। তার পিতা তালিম হোসেন ছিলেন বাংলা সাহিত্যের একজন কবি এবং মাতা বেগম মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলা বিষয়ক পাতার সম্পাদিকা, কথাসাহিত্যিক ও সাংবাদিক। শবনম ১৯৬০ এর দশকে নজরুল সঙ্গীত চর্চা শুরু করেন। তাঁর গাওয়া কয়েকটি জনপ্রিয় নজরুল সঙ্গীত হল “লাইলী তোমার এসেছে ফিরিয়া”, “পিয়া পিয়া পিয়া”, “আমায় নহে গো ভালোবাস”, “মনে পড়ে আজ”, “তুমি শুনিতে চেয়ো না”, “সবার কথা কইলে”।  

রেকর্ডিং প্রতিষ্ঠান এইচএমভি মুস্তারির “লাইলি তোমার এসেছে ফিরিয়া” লং প্লে প্রকাশ করে। এই লং প্লেটি আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রাখা হয়েছে।

নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শবনম মুস্তারি ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। পরে ২০১৫ সালে তিনি জাতীয় নজরুল পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তিনি নজরুল পুরস্কারেও ভূষিত হন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন- মাহির বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন দেশের জুলাই আন্দোলনকে হেয় করা, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের…
জুলাই আন্দোলনকে কটাক্ষ

চরকি অ্যাওয়ার্ডসে বাজিমাত ‘সুড়ঙ্গ’ ও ‘ফরগেট মি নট’

চরকি অ্যাওয়ার্ডসে সেরাদের স্বীকৃতি বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর…
চরকি অ্যাওয়ার্ডস

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী হামিদ

নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন।…
মৌসুমী হামিদ

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
0
Share