Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

‘মা-বাবার বিচ্ছেদ সঠিক ছিল’- আমিরপুত্র জুনায়েদ

আমির খান – রিনা দত্ত ও আমিরপুত্র জুনায়েদ খান | ছবি: গুগল

বলিউড সুপারস্টার আমির খান ও রিনা দত্ত দাম্পত্যের ইতি টানেন ২০০২ সালে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমিরপুত্র জুনায়েদ খান তার মা বাবার বিচ্ছেদ নিয়ে বলেন–‘বাবা-মা যা করেছেন, ঠিকই করেছেন’।

জুনায়েদ খান বলেন, ‘বাবা-মা দুজনেই ভালো মানুষ। কিন্তু দুজন ভালো মানুষ একসঙ্গেই ভালো থাকবেন, এমন কোনো নিশ্চয়তা নেই’। শৈশবেই দেখেছেন বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই অভিনেতা।  

আমির খান ও রিনা দত্ত দম্পতি | ছবি: গুগল

২০০২ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির খান ও রিনা দত্ত। সেই সময়ে জুনায়েদের বয়স মাত্র আট। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে জুনায়েদ বলেন, ‘ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধ হয় আমার বয়স মাত্র ৮। কিন্তু আমাদের বুঝতেই দেননি যে তারা আলাদা। ১৯ বছর বয়স পর্যন্ত তাদের আমি ঝগড়া করতে দেখিনি। আমার ১৯ বছর বয়সেই প্রথম তাদের ঝগড়া করতে দেখি। এর আগে ওদের কোনো বিষয় নিয়ে লড়তে দেখিনি। আমার ও ইরার (জুনায়েদের বোন) বিষয়ে তারা এক হয়ে আমাদের পাশে থেকেছেন।’

মতভেদ বা ঝগড়াঝাঁটি না হলেও তাদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্তটা ঠিকই ছিল বলে মনে করেন জুনায়েদ। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তারা যা করেছেন, ঠিকই করেছেন। যথেষ্ট পরিণতবোধ ছিল তাদের। দুজন ভালো মানুষ একসঙ্গেও ভালো থাকবে, এমন নয়। ভাগ্যিস দুজনের বিচ্ছেদ হয়েছিল। আমি অন্তত শৈশবে বাবা-মা দুজনকেই আমি সুখী দেখেছি, এটাই বড় কথা’।

বিচ্ছেদ হলেও বাবা-মায়ের মধ্যে সব সময় যোগাযোগ আছে বলে জানান জুনায়েদ খান। প্রায়ই পরিবারের সকলে একত্রিত হন তারা। তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখা করি। আমরা প্রত্যেকেই খুব কাছাকাছি থাকি। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমরা একসঙ্গে চা পান করি।’

উল্লেখ্য, ২০২৪ সালে বলিউডে পা রেখেছেন জুনায়েদ। অভিনয় করেছেন ‘মহারাজ’ সিনেমায়। তার অভিনয় নেটিজেন মহলে সুনামও কুড়িয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share