Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

মাদক মামলায় গ্রেপ্তার মালয়ালম অভিনেতা টম চাকো

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন মালয়ালম অভিনেতা টম চাকো। মালয়ালি সিনেমার জনপ্রিয় এই অভিনেতাকে ১৯ এপ্রিল শনিবার রাতে গ্রেপ্তার করে কেরালা পুলিশ। তবে তার ম্যানেজার অভিনেতার জামিনের ব্যবস্থা করেন।

নিষিদ্ধ মাদক সেবন, প্ররোচনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোচির এক হোটেলে মাদকবিরোধী অভিযান করেছিল পুলিশ। অভিযোগ, সেই সময়ে হোটেলে থাকলেও পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে যান তিনি। ভারতের নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স বা এনডিপিএস আইনে চাকোকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ সূত্রের খবর, টম চাকোকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। গতকাল সকালে এর্নাকুলাম নর্থ টাউন পুলিশ স্টেশনে আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

হোটেলে থাকার কথা স্বীকার করলেও অভিনেতার দাবি, তিনি বোঝেননি যে পুলিশ অভিযান চালিয়েছে। ভয় পেয়েই তিনি পালিয়ে গিয়েছিলেন। তার পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। পুলিশ সূত্রের খবর, অভিযানের সময়ে ওই হোটেলের চারতলায় একটি রুমে ছিলেন টম।

হোটেলের রেজিস্ট্রার থেকে অভিনেতার নামে একটি ঘর বুক করা ছিল বলেও জানা গিয়েছে। এর আগে ২০১৫ সালেও এই অভিনেতার নাম জড়িয়েছিল মাদক মামলায়। যদিও চলতি বছরেই ওই মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন টম চাকো।  

সম্প্রতি অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস মালালায় ফিল্ম চেম্বারে অভিযোগ করেন যে, শুটিং সেটে শাইন টম চাকো তার সঙ্গে মাদক গ্রহণের প্রভাবে অশোভন আচরণ করেছিলেন। এই ঘটনা ঘটেছিল তাদের আসন্ন সিনেমা ‘সূত্রবাক্যম’-এর শুটিং চলাকালে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share