Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

ভারতের ভিসা নিয়ে দুশ্চিন্তায় তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

টালিউড অভিনেতা দেবের সঙ্গে সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে ভারতে যাওয়ার ভিসা দেয়া বন্ধ থাকায় এ ছবির শুটিং নিয়ে অনিশ্চয়তায় আছেন অভিনেত্রী।

ফারিণের সাথে দেবের সিনেমার নাম- ‘প্রতীক্ষা’। ভারতের ভিসা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেত্রী বলেন, ‘দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। আগামী নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি–প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা; এ জন্য শিগগির কলকাতায় যেতে হবে।’

তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

অভিনেত্রী আরও বলেন, ‘আবার কবে ভিসা দেওয়া শুরু করবে, তা তো জানি না। এ কারণে ছবিটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত। আমার কপালটাই খারাপ।’

প্রসঙ্গত, ‘প্রতীক্ষা’ সিনেমার পরিচালক অভিজিৎ। এই ছবির বেশির ভাগ শুটিং হবে লন্ডনে। এছাড়া কলকাতাতে কিছু অংশের শুট হবে। নভেম্বর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share