Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

বিয়ে করলেন আরবাজ খান

আরবাজ খান ও শুরা খান । ছবি: সংগৃহীত

আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অভিনেতা সালমান খানের এই ভাই।

হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ৫৬ বছর বয়সী আরবাজের স্ত্রীর নাম শুরা খান। ৪১ বছর বয়সী শুরা পেশায় একজন মেকআপ শিল্পী।

আরবাজের বিয়ের আসর বসেছিল তার বোন অর্পিতা খানের বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতার পরিবার ও অন্যান্য ঘনিষ্ঠরা। বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, বোন আলভিরা অগ্নিহোত্রী, ভাই সালমান ও সোহেল খানসহ আরবাজ ও মালাইকা অরোরার পুত্র আরহানকেও দেখা গেছে বিয়েতে উপস্থিত থাকতে।

আরবাজের বিয়ের আসর থেকে চিত্রনায়িকা রাভিনা ট্যান্ডনের একটি ভিডিও পোস্ট ইতিমধ্যে ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। ভিডিওতে দেখা যাচ্ছে ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ গানের তালে নাচছেন আরবাজ- রাভিনা সহ আরও অনেকেই। অভিনেত্রী তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, “মিস্টার অ্যান্ড মিসেস খানকে অনেক অভিনন্দন।“

উল্লেখ্য, আরবাজের নববধূ শুরা হলেন রাভিনা ও তার মেয়ের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট।

এদিকে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, পাত্রী কেন শুরা? কেন জর্জিয়া আনদ্রিয়ানি নয়?
প্রথম স্ত্রী মালাইকার সাথে আরবাজ তার ১৯ বছরের সংসারের ইতি টানার পর দীর্ঘদিন থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়ার সাথে। তবে কিছুদিন আগেই জানা গিয়েছিল, বিচ্ছেদের পথ বেঁছে নিয়েছেন আরবাজ-জর্জিয়া জুটি।

আর শুরার সাথে আরবাজের পরিচয় ‘পটনা শুক্লা’ সিনেমায় কাজ করার সময় থেকে। সিনেমার সেট থেকে বন্ধুত্ব ও প্রেমের শুরু হয়ে তা পরিণতি পেলো বিয়ের মাধ্যমে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও

সোহেল রানা ৫০ বছর পর গোপন প্রেমের কথা সামনে আনলেন

সোহেল রানার প্রেমের কথা ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। যিনি পরে প্রযোজনাও করেছেন বেশ কিছু…
সোহেল রানা ৫০ বছর পর

বাধ্যতামূলক সামরিক সেবার পর ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস আগামী ২০ মার্চ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বিটিএস। তবে তারচেয়ে চমকপ্রদ খবর হল…
ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস
0
Share