Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বিয়ে করছেন আনুশকা 

আনুশকা শেঠি | ছবি: গুগল

‘বাহুবলী’ সিনেমা মুক্তির পর অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন ছিল টক অফ দ্য টাউন। তবে গুঞ্জন ও কানাঘুষা পর্যন্তই রয়ে যায় সেই প্রেম। এবার নতুন খবর হলো- কন্নড়ের এক প্রযোজককে জীবনসঙ্গী হিসেবে বেঁছে নিয়েছেন আনুশকা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, আনুশকা শেঠি ২০২৪ সালের শেষ নাগাদ একজন কন্নড় চলচ্চিত্র প্রযোজককে বিয়ে করতে চলেছেন বলে জানা গেছে। যদিও এখনও বিষয়টি নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা আসেনি। আনুশকা র পরিবারও অভিনেত্রীর বিয়ে নিয়ে কোনও কিছু প্রকাশ্যে আনতে চাচ্ছে না।

তবে আনুশকার বিয়ে নিয়ে একটি তথ্য এসেছে প্রকাশ্যে। গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেত্রী তার সমবয়সী জীবনসঙ্গীই খুঁজে পেয়েছেন। অর্থাৎ, ৪২ বছরের আনুশকার হবু স্বামীর বয়সও তার মতই হবে।

‘বাহুবলী’ সিনেমায় প্রভাস ও আনুশকা । ছবি: গুগল

প্রসঙ্গত, আনুশকার বিয়ের খবর আসার পর মন ভেঙেছে প্রভাস-আনুশকা জুটির ভক্তদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী
0
Share