Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

বক্স অফিসে কাল্কি ঝড় বিদ্যমান

‘কাল্কি ২৮৯৮এডি’| ছবি: আইএমডিবি

২৭ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘কাল্কি ২৮৯৮এডি’। মাত্র তিন দিনেই সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩৭০ কোটি রুপি!

তবে এই আয়ে কিছুটা হতাশার ছোঁয়াও রয়েছে। কারণ বলিউড মুভি রিভিউজের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ‘কাল্কি’র আয় ছিল ১১৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৬৫ কোটি আর তৃতীয় দিনে ৬৮ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে ছবিটির আয় প্রায় ২৫০ কোটি রুপি।

অর্থাৎ, বক্স অফিসে তাণ্ডব তো চালাচ্ছেই কিন্তু ক্রমশ গতি হারাচ্ছে প্রভাস-দীপিকার ‘কাল্কি ২৮৯৮এডি’।

কাল্কিতে মহাভারতের যোগ আছে সেখান থেকেই ক্রমশ এগিয়েছে গল্প। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খলচরিত্র সুপ্রিম ইয়াসকিন।

উল্লেখ্য, ৬০০ কোটি বাজেটের ব্যয়বহুল এই সিনেমায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share