Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ১৬, ২০২৬

ফের টলিউডের সিনেমায় তারিন?

তারিন জাহান | ছবি: গুগল

আবারও টলিউডের সিনেমায় কাজ করতে চলেছেন বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। অভিনেত্রীর ‘এটা আমাদের গল্প’ ছবির পর নতুন সিনেমার পরিচালকও মানসী সিনহা।

অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে মানসী টলিউডে প্রথম আত্মপ্রকাশ করেন ‘এটা আমাদের গল্প’ সিনেমার মাধ্যমে। তার প্রথম সিনেমা দিয়েই কলকাতার সিনেমায় পা রাখেন তারিন। জানা গেছে, প্রথম ছবিতে তারিনের চরিত্রটি দর্শকরা সাদরে গ্রহণ করায় মানসী তার দ্বিতীয় ছবিতেও তারিনকে চাচ্ছেন।

যদিও নতুন ছবি নিয়ে তারিনের সাথে মানসীর এখন পর্যন্ত পাকাপাকি কথা হয়নি। বিষয়টি এখনও চিন্তাভাবনার পর্যায়েই আছে।

তবে জানা গেছে, ‘এটা আমাদের গল্প’ ছবির ৫০ দিনের উদযাপন করতে কলকাতায় থাকছেন তারিন। আর তখনই চূড়ান্ত কথা হওয়ার সম্ভাবনা রয়েছে মানসী ও তারিনের মাঝে।

প্রসঙ্গত, মানসী পরিচালিত নতুন সিনেমার নাম ‘৫ নম্বর সমন্বয় লেন’। এ ছবিটির কাজ শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অন্বেষা হাজরা, অর্জুন চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যের মত তারকাদের।

ছবিটিতে যুক্ত হবেন আরও অনেক তারকা। এখনও পাকাপাকি কথা না হলেও ‘৫ নম্বর সমন্বয় লেন’ সিনেমায় আরও দেখা যেতে পারে পায়েল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রমুখকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া

কারিনার মরদেহ আসবে রোববার, সোমবার দাফন মুন্সিগঞ্জে কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া নেমেছে।…
কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া

ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাবেন অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার

অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার এবারের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’…
অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার
0
Share